চট্টগ্রামে হরতালের কোন প্রভাব নেই,বন্ধ দূরপাল্লার যানবাহন
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল কমছিল। অন্যান্য দিনের মতো সড়কে যানবাহনের চাপ নেই। অল্প কিছু গণপরিবহন চলাচল করছে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের চাপ বাড়ছে। হরতালের সমর্থনে নগরীতে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।এখন পর্যন্ত চট্টগ্রামে হরতালকে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।হরতালের কারণে গণপরিবহন কম থাকায় রিকশা ও ছোট যানবাহনের দাপট বেড়েছে। নিয়মিত ভাড়ার চেয়ে যানবাহনগুলো অতিরিক্ত বেশি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।
এদিকে,অলংকার মোড়ে ইউনিক পরিবহনের ম্যানেজার জুনায়েদ হাসান দৈনিক সকালের সময় কে জানান,দূরপাল্লার যানবাহনগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে না। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে যানবাহন আসছেও কম।কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী নেই। যে কারণে গন্তব্যে ছেড়ে যাচ্ছে না কোনও গাড়ি।
এ সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা দৈনিক সকালের সময় কে বলেন,সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সবকটি ট্রেন যথাসময়ে চলে গেছে। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে সব ট্রেন যথাসময়ে স্টেশনে পৌঁছে।স্টেশনের নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক আছে বলেও তিনি জানান।
সকাল থেকে হরতালের নগরীর কাজির দেউড়ি মোড়ে অবস্থিত নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে কোনও নেতাকর্মী নেই। তালাবদ্ধ বিএনপি অফিস। এ কার্যালয়ের সামনের সড়কে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।নগরীর প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দৈনিক সকালের সময় কে জানান,যানবাহন চলাচল স্বাভাবিক,হরতালের সমর্থনে কোনও পিকেটিং কিংবা মিছিল-মিঠিং করতে দেখা যায়নি। তবে পুলিশ সতর্ক অবস্থায় আছে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied