ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত, হরতাল বিরোধী শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৯-১০-২০২৩ বিকাল ৫:১

একদিকে বিএনপি-জামায়াতের হরতাল অপরদিকে আওয়ামীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পাবনায়।  
রোববার (২৯ অক্টোবর) সকালে  জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য  দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান  মোশারোফ হোসেন, পৌরসভার মেয়র  মোঃ শরীফ উদ্দিন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুওে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশে মিলিত হয়।  
এদিকে হরতালের সময় মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বিএনপি-জামায়াত ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীকে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতেও দেখা গেছে। মহাসড়কে এদিন দূরপাল্লার বাসসহ যান চলাচল করতে দেখা যায়নি। তবে, সিএনজি অটো-রিকসা চলতে দেখা গেছে। মহাসড়কের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা দাঙ্গা-হাঙ্গামার খবর পাওয়া যায়নি। দু’একটি বাদে প্রায় সব দোকান-পাট খোলা ছিল।   হরতালের পক্ষে কোথাও  কোনো পিকেটিং হয়নি। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির