ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সমাবেশে উপস্থিতি নিয়ে ফের আলোচনায় সাবেক এমপি চেমন আরা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-১০-২০২৩ বিকাল ৫:৩

চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড মাঠে শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত বিশাল সমাবেশে প্রধানমন্ত্রীর সমাবেশে পুরুষদের পাশাপাশি সাবেক এমপি চেমন আরা তৈয়বের ছবি সম্মলিত ব্যানার ফেস্টুন পরিহিত মহিলাদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। যেদিকে চোখ যায় রং বেরঙের শাড়ি এবং টুপি পরিহিত মহিলা। মহিলাদের অংশ গ্রহণের ক্ষেত্রে সব চেয়ে বেশী ভুমিকা পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ। শনিবার ভোর ৬টায় দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের নেতৃত্বে হাজার হাজার নারী নেত্রী ক্রসিং চত্বরে বাদ্য বাজনা নিয়ে হাজির হন। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন থেকে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য চেমন আরা ছবি সম্বি§লিত ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে হাজির হয়ে ২০ হাজার মহিলা সাথে নিয়ে সকাল সাড়ে ৮টায়  প্রধানমন্ত্রীর সমাবেশে অংশ নেন। এতে উপস্থিত নেতা কমীদের মধ্যে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। এসময় সাবেক এমপি চেমন আরা তৈয়ব ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েস সুমি ও কৃঞ্চা দাশ, সায়েমা নওশীন লুনা, সাজেদা বেগম, রিংকী দেব, শাহনা পারভীন, রুশ্নী আকতার, শিল্পী মিত্রসহ শতশত নেত্রী ৫শতাধিক গাড়ি বহর নিয়ে সমাবেশে যোগদেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক দিলোয়ারা কায়েস সুমি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করার জন্য আমরা দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কর্মীদের নিয়ে কয়েক মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। যার কারণে হাজার হাজার মহিলা আমাদের অংশ নিয়েছেন।  বিপুল পরিমান নারী নেত্রীর অংশ গ্রহণ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের মানুষের জনপ্রিয় একজন নেত্রী উনাকে দেখার জন্য হাজার হাজার মা বোন ভোর থেকে রাস্তায় নেমে পড়েছে। মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মহিলারাও অংশ নিয়েছেন। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান