সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব-১ এর সংবাদ সম্মেলন
সমাবেশকে ঘিরে জামায়াত-বিএনপি বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে। পরবর্তীতে তারা হরতাল আহ্বান করেছে। হরতালকে কেন্দ্র করে যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতির পাঁয়তারা করছে।’
‘র্যাব রাজধানীসহ সারা বাংলাদেশে টহল কার্যক্রম জোরদার করেছে। যে সব দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করি শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied