ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ১২:০

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোববার (৩১ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে র‌্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ মসয় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. রহুল আমিন সরকার, সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম প্রমুখ।

আলোচনা সভায় ডা. রুহুল আমিন সরকার বলেন, তামাকজাতদ্রব্য ক্যান্সারের অন্যতম কারণ। এছাড়াও ধূমপানের কারণে হার্ট ব্লক হয়, রক্তনালি চিকন হওয়াসহ মানবদেহের নানাবিধ ক্ষতি করে, যা মানবজীবন ও পরিবারের জন্য বয়ে আনে কষ্ট। তাই তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে।

নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, ধূমপান সকল ধরনের নেশায় আসক্ত হওয়ার সোপান। তাই পারিবারিকভাবে সকলকে সচেতন হতে হবে এবং সামাজিক মূল্যবোধ বাড়াতে হবে। তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে দৃঢ়প্রত্যয় গ্রহণ করতে হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ