সোনারগাঁয়ে ১৬৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। গতকাল সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম।
এ মামলায় গত দুই দিনে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সোনারগাঁ বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও নারায়ণগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরসহ ৮৫জনের নাম উল্লেখ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, গত ২৮ অক্টোবর রাতে উপজেলার কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় এ মামলাটি হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার