ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৫৪

ফরিদপুরের নগরকান্দায়  সোমবার (৩০ অক্টোবর) ভোর ৪ টার দিকে লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজারে কুটির মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।বিনোকদিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় কুটির মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিল। তখন তাদের দোকানগুলো আগুনে পুরে ছাই হয়ে যায়। ভোররাতে ওই মার্কেটের একটি দোকানের পেছন থেকে প্রথমে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। ততক্ষণে ব্যবসায়ী পরিতোষের ফার্নিচার দোকান, সাইফুলের ডেকোরেটর দোকান, ডিলার নাজমুল হাসানের অলিম্পিক বিস্কুটের গোডাউন, ডিলার সুশান্ত ও বায়জিদের বিস্কুট এবং জুসের গোডাউনসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

কুটির মার্কেটের স্বত্বাধিকারী মশিউর রহমান বলেন, আগুনে মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ও ব্যাবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম ইনকিলাবকে বলেন, ভোর ৪ টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত   ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা আরো একটি মার্কেট ও একটি ব্যাংককে আগুন থেকে রক্ষা করা হয়।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন