পাবনা জেলা বিএনপির সদস্য সচিব আটক
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে পাবনা শহরের রাঘবপুর এলাকার তার বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী। তিনি জানান, তাকে আটক করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ মন্টু বলেন,‘চলমান আন্দোলন কর্মসূচি বানচালের জন্য সরকার নেতাকর্মীদের আটক করছে। কিন্তু তাদের আশাপূরণ হবে না। জনগণ এই সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। ইতোমধ্যে আমাদের পাবনা জেলার ৩ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রতিদিনই আমাদের নেতাকর্মীদের আটক করা হচ্ছে।’
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied