ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৩:৫১

মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সোমবার (৩১ অক্টোবর)  রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দেড়টার দিকে পাথরবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের হাজার হাজার লোকজন চলাচল করেন। এছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, এ বেইলি ব্রীজটি দুর্বল হওয়ায় এ নিয়ে দুইবার ভেঙে পড়েছে।‌ এ ব্রীজটি কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগ এখন চরমে।

বিষয়ে  সড়ক ও জনপদ বিভিগের উপ- সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, আপাতত ব্রিজের পাশে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। দু-তিন দিনের মধ্যে বেইলি ব্রিজটি আবার নির্মাণ করে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার