ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খানসামায় সবজির বাজারে আগুন! নিম্ন-মধ্যবিত্ত ক্রেতাদের নাভিশ্বাস


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:৪০

দিনাজপুরের খানসামায় সবজি বাজারের আগুন! উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীর মানুষদের সবজি ক্রয় করে খাওয়া এক দুঃস্বপ্ন হয়ে গেছে।

শীতের সবজির উৎপাদন কমে আসায় বাজারে সব ধরনের সবজির দামই দ্বিগুণ হয়েছে। উত্তরের জেলা দিনাজপুরে আগাম শীত পড়ে। আর এই জেলার খানসামা উপজেলা সবজি উৎপাদনে সেরা। এরপরও কমছে না শীতকালীন সবজির দাম।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা, মূলা ৩৫, পিয়াজ ১২০, করলা ৩০, আলু ৫৫ টাকা, পটল ৩০, পুঁইশাক ২০, শিম ৬০ টাকা, বেগুন (গোল) ৩৫ টাকা, বেগুন (লম্বা) ২০ টাকা, ফুলকপি কেজি  থেকে ৪৫ টাকা, শসা ৪০, ঢেড়শ ৬০ টাকা, কায়তা ৪০, বটবটি ৪০, প্রতিটি লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়  ও পেঁপের কেজি ২০ টাকা।

খানসামা বাজারে সবজি কিনতে আসা সোহেল আরমান সকালের সময়কে বলেন, 'আমাদের উপজেলায় এত সবজি আবাদ হয়, তারপরও কেন দাম কমে না। সবজি বাজার এলে মনে হয়, ভুল করে স্বর্ণের বাজারে এসেছি।' তিনি আরো বলেন, আমাদের ইনকাম বাড়েনি কিন্তু জিনিসপত্রের দাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে। আমরা সাধারণ মানুষ এ সিন্ডিকেটের হাত থেকে রেহাই চাই।

আঃ রহমান নামে আরেক ক্রেতা বলেন, 'জিনিসপত্রের দাম বাড়লে আমাদের ওপর যে কী প্রভাব পড়ে সেটি বলে বোঝানো যাবে না। মাছ মাংস তো দূরের কথা সবজি কিনতে টাকা শেষ।'পাকেরহাট বাজারে সবজি কিনতে আসা আব্দুল মতিন বলেন, 'কাঁচা বাজার ঢুকতেই ভয় লাগছে। বাজারে আগুন ধরেছে। এত দাম হলে আমরা মধ্যবিত্তরা কি করে কিনব। এতে দিশেহারা হয়ে গেছি। সংসারে টানাটানি শুরু হয়েছে। এখন আমাকে সংসার চালাতে হলে অতিরিক্ত কিছু করতে হবে, না হয় ধার করে চলতে হবে। অথবা কেনাকাটা কমাতে হবে। বাজারে এলে লিস্টের অনেক জিনিস না কিনেই ফিরে যেতে হচ্ছে।'

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রেজা বলেন, বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু আমার বেতন বাড়েনি। বাজার করতে এসে সবজির দোকানগুলোতে দাম দর করছি। কিন্তু বিক্রেতারা যেভাবে দাম হাঁকাচ্ছে তাতে কেনার সামর্থ্য নেই। শীতের এই ভরা মৌসুমে এমন মূল্যবৃদ্ধি কিভাবে সম্ভব আমার বুঝে আসছে না।

কয়েকজন সবজি বিক্রেতা জানান, 'আমরা প্রতিটি সবজিতে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভ করি। এখন যেমন লাভ করছি কিছু দিন আগে যখন দাম কম ছিল তখনো একই হারে লাভ করে বিক্রি করেছি। কিন্তু পাইকারি বাজারে প্রতিটি সবজির দাম দ্বিগুণ হয়েছে। এ জন্য আমাদের কেউ বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি আরো বলেন, এখনো পুরোপুরি শীতকালীন সবজি আসে নাই। আসলে দাম অনেকটাই কমে যাবে। আশা করছি আগামী মাস থেকে দাম কমবে।'

এমএসএম / এমএসএম

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন