দামুড়হুদার বিভিন্ন দফতর পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা দামুড়হুদা উপজেলার বিভিন্ন সরকারি দফতরসহ দামুড়হুদা মডেল থানা পরিদর্শন করেছেন। সোমবার (৩০ অক্টোবর) সকালে পরিদর্শনকালে উপজেলার সরকারি এ সকল দফতরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা তাকে স্বাগত জানান।
এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও দামুড়হুদা সদর ভূমি অফিস পরিদর্শন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস তাকে স্বাগত জানান। ডিসি ড. কিসিঞ্জার চাকমা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি দামুড়হুদা মডেল থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির তাকে স্বাগত জানান। থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশের পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। পরিশেষে উপজেলার হাউলি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এবং জনকল্যাণ এনজিও পরিদর্শন করেন। এছাড়াও হাউলি ইউনিয়নের নতুন বাস্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied