ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে অবরোধ নাশকতা টেকাতে মাঠে আছে পুলিশ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ রাত ৯:৪২
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশজুড়ে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে   সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নেত্রকোনার মদনের পুলিশ প্রশাসন।পুলিশের আশঙ্কা অবরোধ কে কেন্দ্র করে যে কোন সময় যে কোন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হতে পারে দুইদলের নেতাকর্মীরা।
 
রোজ মঙ্গলবার (৩১ অক্টোবর )সারাদেশের ন্যায় মদনেরও গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় পুলিশ কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে দেখা যাচ্ছে।অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহিংসতা করতে পারে দল দুইটির নেতাকর্মীরা। এ নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা  মাঠে অবস্থান করছেন।মদনের কোথাও নাশকতা করার পরিকল্পনা  করলে সে যেই হোক ছাড় দেওয়া হবে না, বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম। পুলিশ প্রশাসন মাঠে রয়েছে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য ।
 
তিনি এও বলেন, মদনের কোথাও বিশৃঙ্খলা যাতে না হয় তা ঠেকাতে নিয়মিত পুলিশে টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করছেন।তিনি এও জানান,মদনের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানোরও নির্দেশনা প্রদান করেন। যেমন মদন বাস টার্মিনাল, তেলের পেট্রোল পাম্প, চিকিৎসা সেবা কেন্দ্র ও বাজারের বিভিন্ন মার্কেটে।
 
 এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ  শাহ আলম মিয়া জানান, অবরোধকে কেন্দ্র করে মদনের জনগণের জানমালের ক্ষতি করলে ,সে যে দলেরই হোক না কেন তা, কঠোর হাতে দমন করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা