ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে অবরোধের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ৩:৩৬
বগুড়ার শেরপুরে বিএনপি জামাত ঘোষিত তিন দিনের লাগাতার অবরোধের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি জামায়াত এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সমূহ। 
 
বিএনপি এবং জামায়াত ইসলামের ডাকা টানা তিন দিনের অবরোধ সফল করার লক্ষ্যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ বুধবার (১নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপি বগুড়া জেলা সাবেক উপদেষ্টা জানে আলম খোকা,শেরপুর পৌর কমিটির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সেক্রেটারি ফিরোজ আহমেদ জুয়েল। এসময় অবরোধ বাস্তবায়নে বিক্ষোভ মিছিলে  পৌর বিএনপি'র সকল নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিল । 
অবরোধের প্রতিবাদে সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আরেকটি মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে শান্তি সমাবেশ করে। এ সময়ে মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, সেক্রেটারি সুলতান মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দসহ সমর্থক।  পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় আওয়ামীলী যুবলীগের শেরপুর উপজেলা সভাপতি তারিকুল ইসলাম তারেক এবং সেক্রেটারি মোস্তাফিজার রহমান ভুট্টো এবং শেরপুর-ধুনট এলাকার সাংসদ পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি'র নেতৃত্বে আরেকটি মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে শেরপুর বাস স্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শান্তি সমাবেশ করেন। 
বিএনপি'র ডাকা টানা তিন দিনের অবরোধে তেমন কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। দূরপাল্লার বা স্থানীয় কোন যাত্রীবাহী বাস চলেনি তবে বেচাকেনা তেমন না হলেও এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা ছিলো। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান