ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, নেই যাত্রী-যানবাহনের চাপ


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ৪:২৯
দ্বিতীয় দিনেও চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন অবরোধ কর্মসূচির নেই যানবাহন ও যাত্রীর চাপ।ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।বুধবার (১ নভেম্বর) চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। নগরীর আন্তঃজেলা টার্মিনাল ঘুরে দেখা গেছে বাস ও চেয়ারকোচের গাড়ী টার্মিনালে বসে আছে। 
 
অবরোধের কারণে নগরীর বিআরটিসি বাস টার্মিনাল, শুভপুর বাস স্ট্যান্ড, কদমতলী বাস স্ট্যান্ড, তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা, এ.কে খান মোড়, অলংকার, বহদ্দারহাট বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।সকাল থেকেই মহাসড়কে যান চলাচল সীমিত রয়েছে। 
 
এর ফলে কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি অনেককেই বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। তবে ট্রেন চলাচল করছে। রাস্তায় রিকশা, সিএনজি অটোরিকশা, মিনিবাস চলাচল করছে।চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের ১১৭টি রুটে নিয়মিত যানবাহন ছাড়ে।এর মধ্যে ৭-৮টি রুটে যানবাহনের সংখ্যা বেশি। 
 
রাঙ্গুনিয়া উপজেলার এক স্কুল শিক্ষক কে করিম দৈনিক সকালের সময় কে বলেন, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে দেখি মহাসড়কে তেমন যানবাহন নেই। তাই বাসের জন্য অপেক্ষা করছি। কখন বাস পাবো জানি না।না হলে অন্য উপায়ে যেতে হবে। 
 
বাসচালক সালাউদ্দিন দৈনিক সকালের সময় কে বলেন, আমরা অনেকেই আতঙ্কে আছি। কেউ বাস নিয়ে বের হচ্ছে না। বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে যাত্রী আর চালকেরা ভয়ে আছে। পেটের দায়ে বাধ্য হয়েছি বাস নিয়ে সড়কে নেমেছে অনেক।  
 
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল শুরু করেছে। নগরের প্রায় সবকটি পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে।  
 
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান দৈনিক সকালের সময় কে বলেন, নিরাপত্তার শঙ্কায় চলছে না দূরপাল্লার বাস। গণপরিবহনের সংখ্যা কম যাত্রী নেই। 
মানুষ আতঙ্কে আছে। যাত্রী কম থাকায় চালক-হেল্পার মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২