উলিপুরে জুয়া খেলা অবস্থায় জুয়ারি গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বুধবার (১ নভেম্বর) রাতে পৌরসভার নারিকেলবাড়ী সন্ন্যাসীতলা এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন নারিকেলবাড়ী সন্ন্যাসীতলা এলাকার মধুসুদন বর্মণের পুত্র দিলীপ চন্দ্র বর্মন (৩৮), নীপেন চন্দ্র বর্মনের পুত্র অলক চন্দ্ৰ বৰ্মন (৪৫), রাজারামক্ষেত্রী এলাকার সুভাস চন্দ্রের পুত্র সুমন চন্দ্র (৩৫), প্রফুল্ল চন্দ্ৰের পুত্র সুভাস চন্দ্র বর্মন (৫৮), ভবানী চন্দ্র বর্মনের মোনাই চন্দ্র বর্মন (৫০), মাধব বর্মনের পুত্র সুভাস চন্দ্র বর্মন (৫৫), নারিকেলবাড়ী দিঘীরপাড় এলাকার শিবপদ চন্দ্র বর্মনের পুত্র সুমন চন্দ্র বর্মন (৩০), নয়াপাড়া এলাকার পীর মামুদের পুত্র আনিসুর রহমান (৩৫), ফুল মামুদ ব্যাপারীর পুত্র মতিয়ার রহমান(৬৫), নারিকেলবাড়ী গাছতলা এলাকার দিলীপ চন্দ্র বর্মনের পুত্র ক্লিনটন বর্মন (৩০), তরনীকান্ত সরকারের পুত্র অশোক কুমার (৫২) ও নারিকেলবাড়ী সমিতিরপাড় এলাকার দীনেশ চন্দ্ৰ বর্মনের পুত্র বিষ্ণু চন্দ্ৰ (৪৮)।
থানা পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার নারিকেলবাড়ী সন্ন্যাসীতলা গ্রামের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়ারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি