মদনে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন থানায় অভিযোগ
নেত্রকোনার মদনে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত ৭ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।গত বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা পশ্চিম পাড়া গ্রামের রনি মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে পুকুর লিজ গ্রহণকারী কদমশ্রী মনিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা মোঃ চঞ্চল মিয়ার ( ৫০)এর ছেলে রনি মিয়া (৩০) বাদী হয়ে অজ্ঞাতনাম ৪/৫ কে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মিয়ার বিলে পরিকল্পিতভাবে কেবা কারা রাতের আধারে কিছুদিন পূর্বেও বিশেষ প্রয়োগ করে কেবা কারা, তবে পানি বেশি থাকায় ও চলমান পানি থাকায় মাছের তেমন কোনো ক্ষতি হয়নি।
পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে পরিচর্যা করে আসছিল কৃষক রনি মিয়া। গ্রামবাসী এও জানায় বিলে বিষ দিয়ে মাছ তেমন কোন গতি না হওয়ায়, পরিকল্পিতভাবে পুকুরের বিষ প্রয়োগ করে এত বড় সর্বনাশটা করেছে রনির।
পুকুর নিজ গ্রহণকারী রনি মিয়ার বলেন, কিছুদিন পূর্বে আমার বিলে বিষ প্রয়োগ করে, তখন পানি চলমান ছিল, মাছ মারা যায়নি, তবে মাছ সব চলে গেছে।রনি মিয়া এও জানায়, প্রতিদিন সকাল বেলায় পুকুরে মাছের খাবার দেই প্রতিদিনের ন্যায়। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। মাছ ধরে দেখি বিষের গন্ধ লাগছে।পুকুরটিতে বুধবারে দিবাগত রাতে কেবা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার প্রায় ৭ লক্ষ টাকার মাছ মেরে ক্ষতি সাধন করেছে, আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন,পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান