ঢাকা বৃহষ্পতিবার, ২৮ মে, ২০২৬

পেঁয়াজের ঝাঁজে সাধারণ মানুষের নিরব কান্না


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩-১১-২০২৩ দুপুর ৪:৫২
কুড়িগ্রামের উলিপুরে আলু সহ অন্যান্য সবজির বাজার কিছু কমলেও পেঁয়াজের ঝাঁজে সাধারণ মানুষের নিরব কান্না। বিপাকে পড়েছে নি¤œ আয়ের মানুষ। তবে এখনও সবজির বাজার যে ভাবে আছে তাতে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তার মধ্যে সবচেয়ে লাগামহীন পেঁয়াজের দাম। আড়ৎদার কেজিপ্রতি দেশি পেঁয়াজ  বিক্রি করছেন ১২০ টাকা, এলছি পেঁয়াজ ৯০ টাকা। খুচরা বিক্রেতা তা বিক্রি করছেন ১৫০ টাকা ও ১১০ টাকা। নানা ভাবে পেঁয়াজ, মরিচ, আলু ও সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। হাত বদলেই বেড়ে যাচ্ছে সবজির দাম। সারা বছর জুড়ে অন্যান্য জেলা থেকে সবজি আমদানী করতে হয় বলে এরকম ঘটনা প্রতিনিয়ত হয়ে আসছে বলে জানান বিক্রেতারা।
সরেজমিন শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উলিপুর সবজি বাজারে গিয়ে দেখা যায়, কৃষকরা পাইকারদের কাছে বেগুন প্রতিকেজি বিক্রি করছেন ২৬ টাকা তা খুচরায় বিক্রি হচ্ছে ৪০ টাকা, আলু দেশি ৬৮ টাকা খুচরায় ৭৫ টাকা, আলু হলান্ড ৪৪ টাকা খুচরায় ৫০ টাকা, শশা ১৫ টাকা খুচরায় ২০ টাকা, ঢেরশ ৬০ টাকা খুচরায় ৭০টাকা, মুখিকচু ৪০ টাকা খুচরায় ৫০ টাকা, মিষ্টিকুমড়া ২৫ টাকা খুচরায় ৩৫ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা খুচরায় ১৪০ টাকা, করলা ৪০ টাকা খুচরায় ৬০ টাকা, ঝিঙ্গা ৩৫ টাকা খুচরায় ৪০ টাকা, পিয়াজ এলসি ৯০ টাকা খুচরা ১০০ টাকা, দেশি পিয়াজ ১২০ টাকা খুচরায় ১৩০ টাকা, পেপে ২৫ টাকা খুচরায় ৩০ টাকা, পটল ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, রসুন ১৬৫ টাকা খুচরায় ১৮০, আদা ১৮০ খুচরায় ২০০, শুকনা মরিচ ৪৬০ টাকা খুচরায় ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ফুলকপি ৫৬ টাকা খুচরায় ৭০ টাকা, মুলা ৩০ টাকা খুচরায় ৪০ টাকা, ধনেপাতা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, লাউ পিচ প্রতি ৩০ থেকে ৪০ টাকা খুচরায় ৪০ থেকে ৫০ টাকা, 
থেতরাই ইউনিয়নের আব্দুস ছাত্তার জানান, প্রায় ৩০ শতক জমিতে মুখিকচুর চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় কচুর ফলনও অনেক ভালো হয়েছে। বাজারে আজ প্রতিকেজি মুখিকচু ৪০ টাকা দরে বিক্রি করেছি।
খুচরা সবজি বিক্রেতা হাবিবুর রহমান (৫৫), আব্দুস ছাত্তার (৩৯) ও আব্দুস সালাম মিয়া (৬০) জানান, আমরা পাইকারী দামের চেয়ে সামান্য লাভ করেই সবজি বিক্রি করে থাকি। সবজির বাজার বৃদ্ধি পেলে ক্রেতারা ক্রয় করতে চায় না। চাহিদার তুলনায় কম ক্রয় করে থাকেন।
খুচরা বাজারে সবজি নিতে আসা গৃহবধু হাসনা আক্তার (২৫), ছালমা খাতুন (২৬) ও মোসলেম মিয়া (৪৮) বলেন, গত সপ্তাহের চেয়ে আজ সবজির কেজিপ্রতি ৫-১০ টাকা দাম কমেছে। আবার কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আলু ছিল ৫৫ টাকা আজ ৪৪ টাকা কেজি, পেঁয়াজ এলছি ছিল ১১০ আজ ৯০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি থাকলেও আজ ৬০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি থাকলেও আজ ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি দাম বৃদ্ধি রয়েছে পেঁয়াজের। তার পরেও গত সপ্তাহে দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি থাকলেও আজ নিতে হচ্ছে ১২০ টাকা ও এলছি ৯০ টাকা দিয়ে। গত বছরের এই সময়ে সবজির দাম অনেক কম ছিল। কিন্তু এ বছর সবজির দাম দ্বিগুন। কোন কোন সবজি দাম তার থেকেও বেশি। আমাদের মত নি¤œ আয়ের মানুষের জীবন চলা খুব কঠিন হয়ে গেছে বলে জানান তারা।
সবজি বাজারের আড়ৎদার এরশাদ আলী (৬৫), খলিল মিয়া (৩৫) ও আব্দুল হালিম (৪৫) বলেন, চাহিদার তুলনায় আমদানী কম থাকায় সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবার কিছু কিছু সবজির বাজার কিছুটা কমেছে। তবে স্থানীয়ভাবে সবজির আমদানী কিছুটা শুর হয়েছে তাই সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এছাড়া আমাদের এলাকায় ধান, পাট, ভ্ট্টুা বেশি চাষাবাদ করা হয়। এ কারনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে সবজি নিয়ে আসতে হয়। এরমধ্যে সবচেয়ে বেশি আসে দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে। তারা আরও বলেন, ওই জেলার মোকাম (পাইকারী বাজার) গুলোতে সবজির দাম বৃদ্ধি পেলে আমাদের এখানে আমদানী কমে যায় ফলে দামও বৃদ্ধি পায়। এছাড়া গাড়ি ভাড়ার উপর কিছুটা দাম কম বা বেশি হয়। তাছাড়া আলুর বাজার দর কমানোর বিষয়ে বলেন, মোকামে আজ আলুর চালানের দাম কমেছে তাই আমারও কম দামে বিক্রি করছি বলে জানান তারা। 
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন  বলেন, বর্তমানে সবজির মৌসুম শুরু হওয়ায় স্থানীয় ভাবে সবজির উৎপাদন একটু কম। কয়েক দিনের মধ্যে স্থানীয় ভাবে সবজির আমদানি শুরু হলে সবজির দাম কিছুটা কমে যাবে।

এমএসএম / এমএসএম

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী