ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১:৫০
'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
 
শনিবার (০৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 
 
র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা হাসাব কবির, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল।
 
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মোঃ নুরুল হক, জহিরুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ, নিতাই দাস,  সমবায়ী আশরাফ মিয়া, জিয়া উদ্দিন, মাসুক আহমদ, হারুন অর রশিদ ও সমবায় অফিসের নূর হোসেন মানিক প্রমুখ৷ এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত