ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানীর ভাটারায় অবৈধ ভাবে মাদ্রাসা দখল ও অর্থ-সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ২:৫৩
রাজধানীর ভাটারা থানাধীন জোয়ারায় ভুয়া তথ্য দিয়ে তালাকপ্রাপ্তা স্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলিং করে প্রতিষ্টান দখল,অর্থ হাতিয়ে নেওয়া, অধিগ্রহণ বিল আত্মসাৎ চেষ্টা,মারপিট এবং হত্যা চেষ্টার অভিযোগ করেছেন  মাওলানা হোসাইন আহমেদ পাটোয়ারী।এ ঘটনায় স্বরাষ্ট্র সচিব বরাবর একটি লিখিত অভিযোগ এবং ভাটারা থানায় মাওলানা হোসাইন আহমেদ পাটোয়ারীর পক্ষে একাধিক সাধারণ ডায়েরী সহ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ জারি করা হয়েছে।সরজমিনে অনুসন্ধান করে ভাটারা থানার সাধারণ ডায়েরী, স্বরাষ্ট্র সচিব বরাবর প্রেরিত অভিযোগ এবং আইনজীবির লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার অন্তর্গত জোয়ার সাহারা এলাকায় মাওলানা হোসাইন আহমেদ পাটোয়ারী নিজ উদ্যোগে একক মালিকানায় আবিদাতুন নেছা নূরানী তালিমুল কুরআন ট্রেনিং সেন্টার মাদ্রাসা ও জোয়ার সাহারা ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি মোতয়াল্লী নিযুক্ত থেকে সর্বেসর্বা হিসেবে অদ্যাবধি পর্যন্ত বহাল রয়েছেন। এবং মহিলা মাদ্রাসাটিতে তার সাবেক স্ত্রী মুর্শিদা বেগম কে প্রধান শিক্ষিকা নিয়োগ দেয়া হয় এবং উভয় প্রতিষ্ঠানে শ্যালক হোসাইন আহমেদ মজুমদার কে দেখাশোনার দায়িত্ব প্রদান করা হয়।গত ১৩ বছর পূর্বে তার স্ত্রীর সাথে সাংসারিক ও পারিবারিক ভাবে বনিবনা না হওয়ায় কিছু দিন রাগের বশবতী হয়ে অন্যত্র চলে যাওয়ায়র সুযোগে ভাই বোন মিলে প্রতিষ্টান দুটিতে লুটপাটের রাজত্ব কায়েম করে। এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পে জোয়ার সাহারা ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার কিছু অংশ অধিগ্রহণ বিলের আওতায় পড়ে। উক্ত মাদ্রাসার অধিগ্রহণ বিলের কেইস নং-১৫/১০-১১ এর বিপরীতে পাশ হওয়া টাকা তারা আত্মসাৎ এর চেষ্টা করে এবং মাদ্রাসার ছাত্রী ভর্তি,খোরাকি ও বেতন বাবদ প্রতিমাসের ইনকাম,বার্ষিক বহিরাগত দান,বার্ষিক রমজানের যাকাত ফিতরা বাবদ আয়,বার্ষিক কুরবানীর আয়,ডিপ-টিউবওয়েলের বিল বাবদ আয় মিলিয়ে সর্বসাকুল্যে ১ কোটি ৩৭ লক্ষ টাকা  আত্মসাৎ করে। এছাড়াও সনদ বিক্রি,তিলারগাতি ২১৭১ নং দলিলের জমি বিক্রি,কুড়িল এলাকার একটি টিনশেড বাড়ি বিক্রি, কুড়িলের বাড়িভাড়া,আবিদাহ মাদ্রাসার আসবাবপত্র বিক্রির টাকা,এমদাদিয়া মাদ্রাসা জোয়ারসাহারার আসবাবপত্র বিক্রির টাকা,আমাইয়া মৌজার সাড়ে সাত শতক জমি বিক্রির টাকা, রক্ষিত নুরানী কিতাব বিক্রির টাকা,দেওড়া শীল বাড়িতে ২৫ টি কড়ই গাছ বিক্রির টাকা, মাদ্রাসার বিভিন্ন খাতে ১০ বছরের জমা টাকা সর্বমোট ৪ কোটি ১৮ লক্ষ ৮০ হাজার টাকা তারা ভাই বোন মিলে আত্মসাৎ করে।গত ২০২০ সালে মাওলানা হোসাইন আহমেদ পাটোয়ারী তার স্ত্রী মুর্শিদা বেগম কে তালাক প্রদান করে।এবং প্রতিষ্টানের মোতয়াল্লী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হিসাব ও কতৃত্ব নিতে গেলে ২০২১ সালে মুর্শিদা বেগম এবং তার ভাই হোসাইন আহমেদ মজুমদার তাদের ভাড়াটিয়া গুন্ডাবাহিনী নিয়ে মাদ্রাসার মোতয়াল্লী হোসাইন আহমেদ পাটোয়ারী ও তার প্রতিনিধি জিল্লুর রহমান কে  অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়। এছাড়াও তারা বাংলাদেশের আইনের বিধান অমান্য করে প্রতিষ্ঠানটির পক্ষে বিভিন্ন প্রকার কাগজ দলিলাদি অন্যায় ভাবে তৈরি করে এবং মতোয়াল্লির মতামত বা অনুমতি ছাড়াই একটি কমিটি গঠন করে। তারা স্থানীয় একটি কুচক্রী মহলকে সাথে নিয়ে অবৈধ ভাবে প্রতারনার আশ্রয় নিয়ে এসব অপকর্ম করে আসছে।
 
এ বিষয়ে আবিদাতুন নেছা নূরানী তালিমুল কুরআন ট্রেনিং সেন্টার মাদ্রাসা ও জোয়ার সাহারা ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা হোসাইন আহমেদ পাটোয়ারী দৈনিক সকালের সময়
কে বলেন"আমার তালাক প্রাপ্তা স্ত্রী মুর্শিদা বেগম এবং তার ভাই হোসাইন আহমেদ মজুমদার অবৈধভাবে আমার প্রতিষ্টান দখল করে আমার অর্থ-সম্পত্তি লুটপাট করেছে, আমি বিষয়টি সরকারের উর্ধ্বতন মহল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করছি।
 
এ বিষয়ে অভিযুক্ত হোসাইন আহমেদ মজুমদার দৈনিক সকালের সময় কে বলেন, উপরে উল্লেখিত  বিষয়ে জজকোর্টে মামলা রয়েছে এবং অধিগ্রহণ বিল নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে তাই আমি বিচারধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এমএসএম / এমএসএম

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং গুপ্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে দুদকের তৎপরতা’