ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় শিশু কানন বিদ্যানিকেতনের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:১৭

দিনাজপুরের খানসামায় গ্রামীন ঐতিহ্য পথ বেয়ে নিজস্ব ক্যাম্পাসে শিশু কাননের শিক্ষার অগ্রগতি এগিয়ে শিশু কানন বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আংগার পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনি কুমার রায়। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, টংগুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের পরিচালক রানী আক্তার, সহকারী শিক্ষক মাখম কুমার রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক কলিমুদ্দিন, খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান ও দপ্তর সম্পাদক মাসুদ রানা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ কথা বলেন অভিভাবকগণ এবং তাদের মনের ভাব প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষালয় গড়ে উঠেছে। এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই প্রতিষ্ঠাতাদের উদ্যেশ্য। এ উদ্যেশ্য বাস্তবায়ন ও প্রতিষ্ঠানের পরিচালকের স্বপ্ন পূরণে শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষালয়ে পরিণত করবে।

উল্লেখ্য, “আমাদের সন্তান আমাদের গর্ব - শিশু কানন এর শিক্ষা তার প্রথম পর্ব”-এই শ্লোগানকে সামনে রেখে গত ২০১৯ সালে উপজেলার টংগুয়া (ইউনিয়ন পরিষদ সংলগ্ন) “শিশু কানন বিদ্যানিকেতন” প্রতিষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি