ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সাঁওতাল হত্যার বিচারের দাবীসহ নানা আয়োজনে আদিবাসী দিবস পালন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৪:৪৩
কাউকে পেছনে ফেলে নয় : আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
সোমবার ( ৯ আগষ্ট) দুপুরে গাইবান্ধা নাট্য সংস্থার সামনে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ গাইবান্ধার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এছাড়াও গোবিন্দগঞ্জ কাটামোড়ে আদিবাসী সমাবেশ, মানবন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
 
সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, সনাকের সদস্য জিয়াউল হক কামাল, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, শহীদুল ইসলাম, কাজী আব্দুল খালেক, বাংলাদেশ রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, ভূমি উদ্ধার কমিটির নেতা ময়নুল ইসলাম প্রমুখ। 
 
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন কখনও সম্ভব নয়।  সারা দেশে আদিবাসী জনগোষ্ঠী এবং জীবন মানের দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত। এক কথায় বলা যায়, জাতীয় উন্নয়ন কর্মকান্ড থেক তারা বিছিন্ন। 
 
বক্তরা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন প্রতিষ্ঠাসহ ভাষা, সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে সাঁওতাল হত্যার বিচার ও বাপদাদার জমি ফেরতের দাবী জানান।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত