ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়া শেরপুরে জাতীয় সংবিধান দিবস পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:২০
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। 
 
১৯৭১ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়।২০২১ সালে ৪ নভেম্বরকে ক শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং সে বছরই প্রথম জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এবছর তৃতীয়বারের মতো জাতীয় সংবিধান দিবস পালিত হচ্ছে।
 
শনিবার (৪ নভেম্বর) শেরপুর উপজেলা চত্বরে "বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা" প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১১টায়  র‍্যালি অনুষ্ঠিত হয়।  
এরপর বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল বারি ডাবলু, শেরপুর থানার ওসি তদন্ত আজমগীর হোসেন এরপর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান