ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুর থানার এসআই মশিউর রহমান কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ঠ সম্মাননা পেলেন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ৩:৩

কুড়িগ্রামের উলিপুর থানার এসআই মশিউর রহমান শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম- এর পক্ষে থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসআই মশিউর রহমানের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
কুড়িগ্রাম পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এক প্রতিক্রিয়ায় এসআই মশিউর রহমান বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভাল লাগছে। এই স্বীকৃতি আমাকে কর্মক্ষেত্রে আরো দায়িত্বশীল করবে। এজন্য জেলা পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির