শাহজাদপুরে দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত আওয়ামীলীগ কার্যালয়
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়ে গেছে ইউনিয়ন আওয়ামীলীগ অফিস। এতে অফিসের আসবাবপত্র সহ চালের টিন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও অফিসের টিন ও আসবাবপত্র পুড়ে গেছে। শাহজাদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান- রাত ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছি। শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ লাবলু বলেন- এটা পরিস্কার বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসীরা এ অগ্নিকান্ড ঘটিয়েছে। ওরা দিনে আসতে পারে না। রাতে যখন কেউ থাকে না তখন গান পাউডার কিংবা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়, তারা এর আগেও বেলতৈল ও পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে পেট্রোল বোমা হামলা করেছিল। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন- হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে রাতেই ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ হলেও অফিসের টিন ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন