বাউফলে নির্বাচনী দ্বন্দ্বে ছাত্রলীগ নেতার পা ভেঙে দিল প্রতিপক্ষ
পটুয়াখালীর বাউফলে নির্বাচনী দ্বন্দ্বে বিজয়ী ইউপি সদস্যদের এক সর্মথককে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছেন পরাজিত প্রার্থীর দুই ছেলে ও সর্মথকরা। গত শনিবার বিকেলে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই তরুণের নাম মো. সৌরভ সিকদার (২২)। তিনি কবিরকাঠি গ্রামের মো. হানিফ সিকদারের ছেলে। গুরতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১জুন কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচিত হন মো. জলিল হাওলাদার। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. সিদ্দিক মুন্সী। নির্বাচনকে কেন্দ্র করে এ দুই প্রার্থী কর্মী সর্মথকদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে পরাজিত প্রার্থী মো. সিদ্দিক মুন্সীর দুই ছেলে মো. সুমন (৩২) ও মিঠুর (২৮) সাথে বিজয়ী প্রার্থী মো. জলিল হাওলাদারের ভাতিজা ও সমর্থক মো. সৌরভের সাথে কথা কাটাকাটি হয়। ওই কথা কাটাকাটির জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে সৌরভের ওপর হামলা চালায় সুমন, মিঠুসহ ৪-৫ জন। এ সময় সৌরভকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে ফেলা হয়। এছাড়াও মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
আহত সৌরভের বড়ভাই মো. সজিব সিকদার বলেন, তারা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন সময় হুমকি আসছে। শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. সিদ্দিক সিকদার বলেন, নির্বাচনের কোনো বিষয় নেই। পোলাপান তুচ্ছ বিষয় নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত