ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে হবেঃ পুলিশ সুপার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ৪:২০
দুষ্কৃতিকারীরা সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। রবিবার (৫ নভেম্বর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও কুলাউড়ায় আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এসব কথা বলেন। 
 
রবিবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কমলগঞ্জ ও কুলাউড়া থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার কমলগঞ্জ ও কুলাউড়া থানা এলাকার মূল সড়ক সমূহ এবং রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 
 
এসময় পুলিশ সুপার  বলেন, ”বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে মৌলভীবাজার জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।" তিনি মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে বলেন, "আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন মৌলভীবাজার জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।" 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুছ ছালেক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ

সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ