উলিপুরে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে যুবক আটক
কুড়িগ্রামের উলিপুরে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে এক যুবকে আটক করে থানা পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় ওই গৃহবধু ধৃত যুবক সালাহ উদ্দিন শাহীন (৪২) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার (৫ নভেম্বর) থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার দড়ি কিশোরপুর এলাকায়।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে তিন সন্তানের জনক সালাহ উদ্দিন শাহীন এর সাথে পাঁচ মাস পূর্বে (প্রতিবেশি মামাতো বোন) এক সন্তানের জননী গৃহবধুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সুবাদে সালাহ উদ্দিন ওই গৃহবধুর বাড়িতে প্রায় সময় যাতায়াত করতেন। গৃহবধুর সরলতার সুযোগ নিয়ে স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতে থাকেন এবং এক পর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত ৩ অক্টোবর গভীর রাতে সালাহ উদ্দিন গৃহবধুর বাড়িতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করেন। পরদিন শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে পুনরায় ওই গৃহবধুর বাড়িতে একসযোগীসহ সালাহ উদ্দিন প্রবেশ করে কু-মতলব আটতে থাকেন। এ সময় গৃহবধুর চিৎকারে স্বজনসহ প্রতিবেশিরা এগিয়ে এসে সালাহ উদ্দিনকে আটক করলেও অপর যুবক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধৃত সালাহ উদ্দিনকে মারপিট করে ঘরের ভিতর বেঁধে রাখেন। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে রোববার (৫ নভেম্বর) সালাহ উদ্দিন ও পলাতক যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা বলেন, ভিকটিমের মামলার প্রেক্ষিতে ওই যুবককে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied