ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানান সমস্যায় জর্জরিত


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ৬-১১-২০২৩ দুপুর ১২:২৫

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। খোঁদ ব্যবস্থাপনার দ্বায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের জেলার ফুলতলা উপজেলায় নিজস্ব চেম্বার থাকায় গোটা উপজেলার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার প্রায় তিন লক্ষাধিক জনসাধারণ। 
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, গোটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির স্যানিটারি অবস্থা চরম নাজুক। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের সকল স্টাফ অফিস কক্ষে টিকতে না পেরে মুখে কাপড় দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই বাউন্ডারি ত্যাগ করছেন। রোগিরা দুর্গন্ধে ছটফট করছে। গত এক সপ্তাহ যাবত কমপ্লেক্সের অভ্যন্তরে সেফটি ট্যাংকি বাষ্ট হয়ে সড়কের উপর দিয়ে এমনকি প্রতিটি চেম্বারে চেম্বারে ওভার ফ্লো হলেও ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেননি। প্রায় চার লক্ষাধিক জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার এ পদটি আবাসিক এলাকাস্থিত পদ হলেও তিনি কর্ম এলাকা ছেড়ে মহানগরী খুলনায় অবস্থান করেন। অফিস ওয়ার্ক টাইম সকাল নয়টায় নির্ধারিত থাকলেও তিনি প্রায়শঃ সকাল দশটা নাগাদ অফিসে আসেন। অধিকাংশ দিনেই তিনি বেলা ২ টার আগেই উপজেলা ত্যাগ করে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে জেলার ফুলতলা উপজেলায় নিজস্ব চেম্বারে গভীর রাত- ভর চেম্বার কাজে মত্ত থাকে। সদা মিষ্ট ভাষা দিয়ে কথিত কিছু ফেইসবুক সাংবাদিকদের পোষ্ট ও সার্কুলেশন বিহিন পত্রিকার কাটিং নিউজ উর্দ্ধতন কতৃপক্ষকে দেখিয়ে অতিব জনাধিক্য এ উপজেলার জনসাধারণের চিকিৎসা সেবা হুমকির মধ্যে ফেলে দিয়েছে। সদা সর্বদা আমিত্ব, একনায়কতন্ত্র দিয়েই তিনি মহানগরীতে থেকে ফুলতলার জনসাধারণের সেবা দিয়েই তবে মন চাইলে এ উপজেলার সাধারনের মাঝে যার পর নাই তার স্টাফ দৃবার সেবা বিলান। সকাল হতে না হতেই হরেক রকম কোম্পানির সেলস রিপ্রেজেন্ন্টেটিভ তিনি সহ অন্যান্য ডাক্তারের রুমে নানান গিফট নিয়ে প্রতিদিন হাজির থাকতে দেখা যায়। সরকারি এ্যাম্বুলেন্স রোগিদের পরিসেবায় ব্যবহৃত হতে দেখা যায় না। অথচ সরকারি গাড়ি তার ব্যক্তিগত কাজে সূদুর ফুলতলা উপজেলা পর্যন্ত ব্যবহৃত দেখা যায়। এ ছাড়াও জেলা, বিভাগ ও রাজধানী ঢাকার মিটিং এর নামে তাকে কমপ্লেক্স চত্ত্বরে হরহামেশাই অনুপস্থিত থাকতে দেখা যায়। করোনাকালীন সময়ে প্রণোদনা ও সরকারি অর্থনৈতিকঅনুদান নিয়েও রয়েছে স্টাফদের মধ্যে চরম ক্ষোভ। সব মিলিয়ে গোটা উপজেলায় স্বাস্থ্য সেবা চরম হুমকির মধ্যে পড়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্বতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানস পাল এ প্রতিনিধিকে জানান, উনি সেবক কিন্তু উনার রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়। রোগিরা প্রকৃত সেবা পায়না। কমপ্লেক্স চত্ত্বরে না থেকে উনি মহানগরীতে থেকে ফুলতলা উপজেলায় নিজস্ব চেম্বার খুলে ওই উপজেলায় অর্থের বিনিময়ে সেবা দেন। অথচ সরকারের স্বাস্থ্য সেবা দৌর গোড়ায় পৌঁছে দিতে সরকার যেখানে বদ্ধপরিকর, সেখানে তিনি তার কর্মস্থল ছেড়ে কিভাবে অন্য উপজেলায় গিয়ে রোগি দেখেন। বিষয়টি দুঃখজনক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে সকল বিষয়ই মিথ্যা বলে তিনি এঁড়িয়ে যান।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা