ইবিথানায় প্রেমিকার পিতা টাকা ধার দিয়ে প্রেমিক নির্যাতনের শিকার
প্রেমিকার পিতাকে ধার দেওয়া টাকা নিতে এসে প্রেমিক নিজেই অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন।গত শনিবার কুষ্টিয়া জেলার ইবিথানাধীন পদ্মনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত প্রেমিকের নাম মোঃআক্তারুজ্জামান আক্কাস(২৫),সে সদর উপজেলার বেলঘরিয়া চরপাড়া গ্রামের মোঃ গোলাপ মন্ডলের ছেলে।কথিত প্রেমিকার নাম মোসাঃ রিমা খাতুন(২০),পিতা-মোঃ খবির উদ্দিন খাঁন, গ্রাম-পদ্মনগর,থানা- ইবি,জেলা- কুষ্টিয়া। তথ্য সূত্রে জানা গেছে, বেলঘরিয়া গ্রামের আক্কাসের সঙ্গে পদ্মনগর গ্রামের রিমা খাতুনের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক দিনে দিনে গভীর হয়ে পড়ে। দীর্ঘ চার বছর ধরে চলতে থাকা সম্পর্ক আক্কাস ও রিমা খাতুনের পরিবার অবগত ছিলো বলে এমন তথ্য পাওয়া গেছে।রিমার পিতা পেশায় একজন গরু ব্যবসায়ী।অন্যদিকে প্রেমিক আক্কাস পেশায় একজন মুদি দোকানদার।রিমার বাড়িতে আক্কাসের অবাধে যাতায়াত ছিল।রিমার পিতা বিভিন্ন অজুহাতে আক্কাসের নিকট থেকে দশ লাখ টাকা ধার নিয়েছেন। সেই টাকা সময়মত পরিশোধ না করায় ঘটনার দিন শনিবার বিকাল তিনটায় টাকা নিতে রিমার পিতার বাড়িতে আসেন। টাকা না দিয়ে খবির খান, দুলাল খান, হাশেম খান,পান্না খান, লাহরী খান ও প্রতিবেশি রিপন সহ ৬/৭ জন মিলে বেধড়ক মারপিট করে আহত করেছে বলে আক্কাস অভিযোগ করে। রিমার পিতা এ অভিযোগ অস্বীকার করে বলেন, আক্কাস আমার কাছে যে টাকা পাবে সে টাকা কিস্তিতে পরিশোধ করার কথা রয়েছে। রিমার সঙ্গে বিবাহের কথা থাকলেও আমরা বিবাহ দিবনা।ছেলেটির চরিত্র ভালোনা।আমার বাড়িতে আক্কাসকে আসতে নিষেধ করা হয়েছে। আক্কাস যখন আমার বাড়িতে এসেছিল তখন আমরা বাড়িতে অনুপস্থিত ছিলাম।টাকা নিতে নিজের হাত নিজেই ছুরি দিয়ে কেটে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে আক্কাস। আহত আক্কাসকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইবিথানার ওসি মোঃআননুর যায়েদ বিপ্লব বলেন,আহত আক্কাস খবির উদ্দিন সহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছে।রিমার পিতা খবির উদ্দিনকে আটক করা হয়েছে।অন্য অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।আহতের হাসপাতালে চিকিৎসা চলছে।
এমএসএম / এমএসএম
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ