সুবর্ণচরে ৭৮৫০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ভোধন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রবি/২০২৩-২৪ মৌসুমে ৭৮৫০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির কর্মসূচির উদ্ভোধন করা হয়।
৬ নভেম্বর ( সোমবার) বেলা ১১ টায় কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জনাব এ. এইচ. এম খায়রুল আলম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান, জনাব সালমা সুলতানা চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ।
তিনি তার বক্তব্যে জানান যে, সুবর্ণচর উপজেলা একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা। বছরে এই উপজেলায় ৫০৮৭৪৩ মে.টন খাদ্যশস্য উদ্বৃত্ত থাকে। যা নোয়াখালীর অন্যান্য উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সরবরাহ হয়।
চলতি রবি/২০২৩-২৪ মৌসুমের জন্য সুবর্ণচর উপজেলায় ৭৮৫০ জন কৃষকের প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, ভূট্টা, সয়াবিন ও শীতকালীন মূগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এই বছর গম ফসলের জন্য ১০০ জন, ভূট্টা ২০০ জন, সরিষা ৩০০০ জন, সূর্যমুখী ১৪০০ জন, চিনাবাদাম ৮৫০ জন, সয়াবিন ৮০০ জন, মসুর ৫০ জন, খেসারি ৪৫০ ও মূগ ১০০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহযোগিতা পাবেন।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম ও মুদি দোকান
হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এলাকাবাসীর ঝাড়ু মিছিল
সুপেয় পানির সংকট মোকাবিলায় শ্যামনগরে ৩১৭ পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক দিচ্ছে ইসলামিক রিলিফ
ফরিদপুর-১আসনে জনসেবা বাড়াতে নারী এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি হলেন রকিবুল ইসলাম রিপন
গাজীপুরে সাবেক স্ত্রীর পরিবারের হামলার অভিযোগ, আহত একাধিক
টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণে নতুন ভ্যান সংযোজন ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি
ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর টঙ্গীর ড্রেন থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
ঝিনাইদহে সামারি ট্রায়ালে স্বামী-স্ত্রীসহ ৫ জনের সশ্রম কারাদণ্ড
হৃদরোগ বিষয়ে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন ডা. মহিউদ্দিন
Link Copied