গোদাগাড়ীতে বিস্ফোরক মামলায় ৫ জন গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় বিএনপির ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় তাদের মামলা দেখানো হয়েছে । গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন, গোদাগাড়ী উপজেলার নলিগ্রাম এলাকার মৃত চান মোহাম্মদের ছেলে মোঃ রমজান আলী(৫৪), উপজেলার গড়ের মাঠ এলাকার মৃত আঃ খালেকের ছেলে মোঃ আসলাম খান(৪৮), উপজেলার বড় দৌলতপুর এলাকার আলহাজ্ব মোঃ নুর মোহাম্মদের ছেলে মোঃ শাহীনুর রহমান(৪৪), গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মোঃ ফয়সাল আহমেদ ওরফে জনি(৩২), উপজেলার ফরিদপুর এলাকার মৃত হাসেম উদ্দিনের ছেলে মোঃ মনসুর রহমান(৬৫),।
বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied