ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনের বাহিরে হাত, ট্রাকের ধাক্কায় কবজি বিচ্ছিন্ন জুড়ীর মাজেদের


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-১১-২০২৩ দুপুর ৩:৫২

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের সাথে ধাক্কায় ট্রেনের এক যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাত্রী মাজেদ খান (৩৫) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ইসহাক খানের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় রেলক্রসিংয়ের পাশে থাকা একটি বালুভর্তি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা ট্রেন যাত্রী মাজেদের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। পরে চালক ট্রেন থামিয়ে আহত মাজেদকে নামালে, স্থানীয়রা দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

উপবন ট্রেনে থাকা সাংবাদিক আব্দুল বাছিত জানান, রাত দশটার দিকে ট্রেন হঠাৎ ঝাঁকুনি খায়। ট্রেনের ঝাঁকুনি দেখে যাত্রিরা আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলেন, ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় রেলক্রসিংয়ের পাশে থাকা একটি বালুভর্তি ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা ট্রেন যাত্রী মাজেদের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। এরপর স্থানীয়রা টঙ্গী রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক আনোয়ার হোসেনকে আটক করে।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেন। এতে একজন যাত্রী গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক ছোটন শর্মা গনমাধ্যমকে বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে আটক করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ

সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ