ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সমাবেশ, ১০ জন গ্রেফতার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১১-২০২৩ বিকাল ৫:৫২
সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা অবরোধের ২য় দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিএনপির ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 
 চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা এম ইদ্রিস আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবরোধের দ্বিতীয় দিন সোমবার দুপু‌রে চট্টগ্রাম মহানগরীর কা‌জির দেউরী ও অসকার দিঘির পাড় এলাকায় মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন ও আবদুল মান্না‌নের নেতৃ‌ত্বে বিক্ষোভ মিছিল বের করে, সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইট ও পবর্তক মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সদস্য সচিব বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সকালে নগরের সি‌টি গেইট এলাকায় ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএন‌পি মি‌ছিল, পাহাড়তলী বাজার এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদ‌লের সহ সভাপ‌তি ফজলুল হক সুম‌নের নেতৃ‌ত্বে এবং সিটি গেইট এলাকায় উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা‌সেবক দলের নেতাকর্মীরা মিছিল করে, পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় থানা যুবদলের আহবায়ক মো. আলী সাকীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ও বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে কালামিয়া বাজার ও রাহাত্তার পুল এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।
 
এছাড়াও চান্দগাও আরকান সড়কে সিএন্ডবি পেট্রোল পাম্প এলাকায় ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদলের উদ্যোগে বড়পুল এবং দুপু‌রে ডবলমু‌রিং থানা স্বেচ্ছা‌সেবক দ‌লের উদ্যোগে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।তারমধ্যে চাঁন্দগাও থানা ছাত্রদলের সদস্য রনি হোসেন ও চাঁন্দগাও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দীনকে চাঁন্দগাও থানা পুলিশ, পাঁচলাইশ থানা পুলিশ সন্ধ্যায় চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আবদুল গফুরকে কাপাসগোলায় তার নিজ দোকান থেকে গ্রেফতার করেছে। পতেঙ্গা থানা পুলিশ গতরাতে ৪১নং ওয়ার্ড থেকে পতেঙ্গা থানা ছাত্রদল নেতা মো. ফাহিম ও ৪০নং ওয়ার্ড থেকে মো. ফোরকান ও মো. নোমানকে তাদের বাসা থেকে গ্রেফতার করেছে, ৩৮নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সম্পাদক মো. খান ও ওয়ার্ড যুবদল নেতা মো. হিরাকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান