ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে গাড়ি ভাংচুরের মামলায় উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৩:৩১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির ডাকা অবরোধে পিকেটিং করে গাড়ি ভাংচুরের মামলার এজহারভুক্ত আসামী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর(৫৫) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। 
 
মঙ্গলবার(৭ নভেম্বর) দুপুরে উপজেলার ছয়হারা পয়েন্ট থেকে রওশন খান সাগরকে গ্রেফতার করে পুলিশ৷ তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের মৃত হিরন খান পাঠানের পুত্র।
 
জানাযায়, গত বৃহস্পতিবার সকাল ৮টায় পাগলা বাজারের ব্রিজের পূর্ব পাড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পিকেটিং করে বিএনপি। এসময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮২৮৯) ভাংচুর করেন তারা৷ পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। এরপর গাড়ি ভাংচুরের একটি মামলা হয়। এই মামলায় রওশন খান সাগর ৩ নং আসামী। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
 
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, গাড়ি ভাংচুরের মামলায় উপজেলা বিএনপির সভাপতি রওশন খান সাগরকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত