ইসরাইল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবলীগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ইসরাইলী বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং নারী, শিশু ও নিরীহ, নিরস্ত্র মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ।৭ই নভেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সহ সভাপতি নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, দিদার-উর রহমান তুষার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ.জে.এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরী নোবেল, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর টিপু, উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো: শরিফুল ইসলাম আদনান, উপ-ক্রীড়া সম্পাদক শাহজাহান আহমেদ সামি, কার্যনির্বাহী সদস্য খন্দকার মোখতার আহমেদ আরিফ।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসে এ পর্যন্ত দশ হাজারেরও অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে কয়েক লাখ। এর মধ্যে ৮০ শতাংশ মানুষ নারী ও শিশু। দশ লাখের মতো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। খাবার, পানি ও জ্বালানির অভাবে মানবিক সঙ্কট তৈরি হয়েছে। বোমার আঘাতে বসতবাড়ি, দোকানপাট, হাসপাতাল ও স্কুল মাটির সাথে গুঁড়িয়ে গেছে। ২৩ লাখ জন-অধ্যুষিত ৩৬৫ বর্গকিলোমিটারের গাজা উপত্যকা এখন যমপুরী। গাজা মূলত পাখির খাঁচা। দু’দিকে ইসরাইল, এক দিকে ভূমধ্যসাগর। অন্যদিকে মিসর দিয়ে অবরুদ্ধ। বিশ্বের দু’টি শক্তিধর দেশ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রত্যক্ষ মদদে ইসরাইল বেপরোয়াভাবে ফিলিস্তিনে গণহত্যা চালানোর সাহস পাচ্ছে, এ সত্য দিবালোকের মতো স্পষ্ট। নেতৃবৃন্দ মানবতাবিরোধী কর্মকান্ডে ইসরাইলসহ বিশ্বের যে সব রাষ্ট্র মদদ দিচ্ছে তাদেরকে এই হীন কর্মকান্ড থেকে দূরে সরে আসার আহ্বান জানান।পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied