ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে সংযোগ সড়ক বিহীন ইউড্রেন দুর্ভোগে তিন গ্রামের মানুষ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৪:৫৬

কুড়িগ্রামের উলিপুরে ইউড্রেন নির্মান করা হলেও দুই পাশের সংযোগ সড়ক না থাকায় তা কাজে আসছে না এলাকাবাসীর। এতে বিপাকে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী তিন গ্রামের প্রায় তিন হাজার মানুষ। এক বছর পেড়িয়ে গেলেও এ সমস্যার সমাধান না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন ভূক্তভোগী এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, পাতিলাপুর এলাকায়।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকায় লাখ টাকা ব্যয়ে এডিবি’র তহবিল থেকে মমতা ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইউড্রেনটি নির্মান করেন। কিন্তু দুই পাশের সংযোগ সড়ক না থাকায় ইউড্রেনটি  কোন কাজেই আসছে না এলাকাবাসী। ওই সড়ক দিয়ে প্রতিদিন পাতিলাপুর, মিয়াপাড়া ও কানিপাড়া গ্রামের প্রায় তিন হাজার মানুষ চলাচল করে থাকে। এছাড়া একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওই পথে যাতায়াত করেন। 
সরেজমিন মঙ্গলবার (৭ নভেম্বর) ওই এলাকায় গেলে এলাকাবাসী আজাহার আলী (৫০), ওবায়দুল (২৪), নওয়াব আলী (৪৫), সেলিম মিয়া (২৪)সহ আরো অনেকে বলেন, প্রায় ২ বছর পূর্বে বুড়ি তিস্তা নামক খাল খনন করার সময় ওই রাস্তার পাশে থাকা ব্রিজটি ভেঙ্গে যায়। পরবর্তীতে সেখানে লাখ টাকা ব্যয়ে একটি ইউড্রেন নির্মান করা হয়। কিন্তু যেখানে ইউড্রেন নির্মানের দরকার ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে না করে তাদের সুবিধামত পার্শ্ববর্তী স্থানে ইউড্রেনটি নির্মান করেন। এ কারনে সংযোগ সড়ক থেকে তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুকনো মৌসুমেই চলাচল করতে অসুবিধা হয়। আর বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ হয়। ফলে ইউড্রেনটির সুফল পাচ্ছে না এলাকাবাসী। এছাড়া ইউড্রেনের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। ওই সড়ক দিয়ে চলাচলকারী সহশ্রাধীক পথচারী পড়েছেন বিপাকে। এ সমস্যার সমাধানের জন্য সোমবার (৬ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী
দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী সরকার বলেন, গত অর্থ বছরে এলজিইডির আওতায় এডিবি’র তহবিল থেকে মমতা ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওই ইউড্রেনটি নির্মান করেন। ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় না করে ঠিকাদারের লোকজন তাদের ইচ্ছামত কাজটি করেন। তিনি আরও বলেন, আমাদের জানা মতে ইউড্রেনের প্রস্থ তিন ফুট থেকে সাড়ে তিন ফুট করা হয়ে থাকে। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে ইউড্রেনটি দুই ফুট প্রস্থে করেছেন। এছাড়া সংযোগ সড়ক নির্মান না করার কারনে জনগনকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। 
ঠিকাদারী প্রতিষ্ঠান মমতা ট্রেডার্সের সত্বার্ধীকারী মঈনুল ইসলাম পারভেজ জানান, ওই ইউড্রেনটি একটি প্যাকেজ কাজের অংশ। কাজটি গত ২০২২-২৩ অর্থ বছরের। এখনো চুড়ান্ত বিল উত্তোলন করিনি। এস্টিমেটে মাটির কাজ থাকলে তা করে দেয়া হবে। 
উপজেলা প্রকৌশলী কে.কে.এম সাদেকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। একটি কার্পেটিং সড়কের কাজ পরিদর্শনের জন্য অফিসের বাহিরে আছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। 
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির