ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৪:৫৯

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ টি মেয়াগুনি গাছ কেটে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রির অভিযোগ উঠেছে খাগুরিয়া গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও মৃত কেনু মাস্টারের ছেলে মাহমুদ ও মুমেনের বিরুদ্ধে।

রোজ সোমবার গত (৩০ অক্টোবর) বিকেলে খাগুরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৯টি মেয়াগুনি গাছ কেটে ফেলা হয়।স্থানীয়দের অভিযোগ,খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (আঃ কুদ্দুছ বিদ্যালয়ের মাঠের গাছ কেটে বিক্রি করছে এলাকার সাইফুল ইসলাম(৫০) ও মাহমুদ (৪৫) ও বিদেশ প্রবাসী মুমিনের স্ত্রী প্রধান শিক্ষক কেন নিষেধ করেননি।

সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে স্কুল চত্বরের থাকা মেয়াগুনি মূল্যবান ৯টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন।এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরজমিনে এসে তদন্ত সাপেক্ষে এই  দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কেন গাছ কাটার জন্য নিষেধ করেননি,এবং যারা গাছ কেটে বিক্রি করেছে তাদের  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করিলে ভবিষ্যতে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্তের একজন সাইফুল ইসলামের সাথে কথা হলে সে জানায়, স্কুলেরই তো নির্দিষ্ট কোন জায়গা নেই, গাছ কেটেছি প্রধান শিক্ষক যদি নিষেধ করতো তবে আমরা গাছ কেটে বিক্রি করতাম না।তিনি এও জানান, গাছগুলো আমি একা নেইনি অন্যরাও নিয়েছে। আমি দুইটা মেয়াগুনি গাছ নিয়ে ত্রিশ হাজার টাকা বিক্রি করেছি।

এ বিষয়ে খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আঃ কুদ্দুছ বলেন, বিদ্যালয়ের নির্দিষ্ট জায়গা সীমানা না থাকার কারণে, সাইফুল ও মাহমুদ এবং বিদেশ প্রবাসী মুমিন স্ত্রী  তাদের নিজের জায়গা দাবি করে তারা গাছ কেটে নিয়ে বিক্রি করেছে।তবে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।এবিষয়টি নিয়ে বিদ্যালয়ের  স্থানীয় একজন মহিলা শিক্ষিকা বলেন ‘সরকারি সম্পত্তি বিধায় এই স্কুল বা জমিতে  গাছ কর্তন করার কোনো সুযোগ নাই’। 

যেহেতু সরকারি সম্পত্তি, সে কারণে ওই সম্পত্তিতে কেউ গাছ লাগিয়ে থাকলেও কর্তন  কিংবা ব্যক্তি মালিকানা দাবি করতে পারে না, এমনটি হওয়ার কোনো অবকাশ নেই।
তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, বিদ্যালয়ের জায়গা নির্ধারণ করে যারা গাছ কেটে নিয়ে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধও জানান তিনি।এ বিষয়ে বিদ্যালয়ের (সভাপতি) তরিকুল ইসলাম অপু জানান, বিদ্যালয়ের যে ৯ মেয়াগুনি গাছ কেটে নিয়েছে ,তার বয়স হবে প্রায় ২৫ বছর। সাইফুল, মাহমুদ মোমেনের স্ত্রী ওরা দাবী করতেছে তারা এই গাছটি লাগিয়েছিল তাই কেটে নিয়েছে  এই বিষয়টি তো আমি জানিনা, তাই আমি গাছটি কাটতে নিষেধ করতে পারিনি এ ব্যাপারে উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তারেক সালাউদ্দিন, জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলা হয়েছে স্কুলের সীমানা নির্ধারণ করা জন্য এবং যারা স্কুলের গাছ কেটে নিয়েছেবিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা