ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইনে পরীক্ষা নিয়ে যা বললেন কুবি রেজিস্ট্রার


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৫:২৯
শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অনলাইন পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এবং মূল পরীক্ষার  আগে থাকছে ২০ টি ডেমো টেস্ট।সোমবার (৯ আগস্ট) অনলাইন প্লাটফর্ম 'জুমে' অনুষ্ঠিত অনলাইন পরীক্ষা বিষয়ক  মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের।
 
এ মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান ও সকল অনুষদের ডিন-চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটির সদস্যরা।
 
মিটিং শেষে রেজিস্ট্রার ড. মো: আবু তাহের বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিবে। তবে পরীক্ষা নেয়ার আগে আমরা প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দিব অনলাইন পরীক্ষা নেয়ার ব্যাপারে। এরপর বিভাগ ভিক্তিক শিক্ষার্থীদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ শেষে  বিভাগ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে তাদের শিক্ষার্থীদের কোন পরীক্ষাটা আগে নেওয়া জরুরি। অর্থাৎ যদি কোন বিভাগের আর একটা মাত্র পরীক্ষা বাকি থেকে গেছে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পরীক্ষাটাই নেওয়া হবে।'
 
তিনি আরও জানান, 'যে রুটিনে পরীক্ষা শুরু হয়েছিলো তার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে তবে রুটিন পরিবর্তন হবে না।  বিভাগগুলোই সিদ্ধান্ত নিবে তাদের কোন পরীক্ষাটা অগ্রাধিকার দেওয়া হবে।'
 
অনলাইন পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার ড. মো: আবু তাহের বলেন, 'আগামী সপ্তাহ থেকেই আমরা শিক্ষদের প্রশিক্ষণ শুরু হবে এরপরে ছাত্রদেরও এই প্রশিক্ষণের আওয়তায় আনা হবে। কারন প্রশিক্ষণ ছাড়া তো কোনভাবেই অনলাইন পরীক্ষা শুরু করা যাবে না।'
 
অনলাইন পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ন করতে 'ডেমো টেস্ট' নেয়ার কথাও জানান তিনি। তিনি বলেন,'অনলাইন পরীক্ষায় যাওয়ার আগে ২০টা ক্লাস টেস্টে আমরা যাচাই করবো কোন শিক্ষার্থী সমস্যায় পড়ছে কিনা এটা দেখার পরই ফাইনাল পরীক্ষা গুলো নেওয়া শুরু হবে। কারন যাচাই না করে তো ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব না এবং এটা উচিতও হবে না।'
 
অনলাইন পরীক্ষার নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ সানি বলেন, ' করোনার কারনে দীর্ঘদিন ধরে পরীক্ষাগুলো আটকে আছে। দুইবার পরীক্ষা শুরু হলেও শেষ হয়নি একটি সেমিস্টারের পরীক্ষা। আমরা চাই দ্রুত পরীক্ষা শুরু হোক।'
 
প্রসঙ্গত, গত (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য প্রকৌশল অনুষদের ডিন মোঃ তোফায়েল আহমেদকে কমিটির আহ্বায়ক এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশীদকে সদস্য সচিব, সকল অনুষদের ডিনদের সদস্য, সিএসই এবং আইসিটি বিভাগের বিভাগীয় প্রধানদের সদস্য করে অনলাইনে পরীক্ষা নেয়া বিষয়ক একটি কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতে আজকের এ সিদ্ধান্ত নেয়া হয়।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ