ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অবরোধের সমর্থনে নগর বিএনপির মিছিল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ৩:১৮

সরকারের পদত্যাগের একদফা দাবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিএনপির ডাকা তৃতীয় দফায় অব‌রো‌ধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকালে নগরীর খুলশী এলাকায় চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোত‌নের নেতৃ‌ত্বে মিছিল বের করা হয়, এছাড়া আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়, জিইসি মোড় থেকে নাসিরাবাদ দৈ‌নিক পূর্ব‌কোনের সামনে পর্যন্ত মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন ও মো. শাহ আল‌মের নেতৃ‌ত্বে মিছিল, দুপুরে বদ্দারহাট আরাকান সড়কের সিএন্ডবি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মিছিল, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বিএনপি নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ডবলমু‌রিং থানা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌ন মি‌ছিল, হাজী নবাব খানের নেতৃত্বে তুলাতলী বিশ্বরোড এলাকায় দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের মি‌ছিল, পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম ও মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদল ছাত্রদলের রেললাইনে মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে চাঁন্দগাও বাহির সিগনাল এলাকায় মিছিল, সিনেমা প্যালেস মোড়ে নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খানের নেতৃত্বে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং ও মিছিল হয়, তাছাড়া খুলশী আমবাগান সড়কে খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, ডবলমুরিং চৌমুহনী হালিশহর সড়কে ডবলমুরিং থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, সিটি গেইট এলাকায় আকবরশাহ থানা যুবদ‌লের বিক্ষোভ মিছিল, বায়েজিদ ২ নং জালালাবাদ সড়কে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দিন আকন্দের নেতৃত্বে আকবর শাহ চক্ষু হাসপাতাল এলাকায়, চান্দগাঁও থানা যুবদল পুরাতন সড়ক ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল আরাকান সড়কে মিছিল ও সমাবেশ করেছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার