ভোলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন: এমপি মুকুল
ভোলার দৌলতখানে রবি ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
বুধবার ৮ নভেম্বর দুপুরে দৌলতখান উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণের উদ্বাধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
বক্তব্যে এমপি মুকুল বলেন, প্রণোদনা উপকরণ ফলনের মাধ্যমে দেশের প্রতি ইঞ্চি মাটি ব্যবহার করলে দেশে ফসল উৎপাদনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এতে করে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিলো সোনার বাংলা বিনির্মানের তা বাস্তবায়িত হবে। এছাড়া বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বিএনপি সরকারের আমলে কৃষকগণ পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে। প্রধানমন্ত্রী অনেক দুঃখ-কষ্ট বুকে চেপে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বিকল্প নেই। তিনিই নিজেই নিজের বিকল্প। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেক কর্মসূচি চালু আছে। অসহায় মানুষ সেসব সুবিধা পাচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত জঙ্গি সংগঠন, পুলিশের লাশের ওপর নৃত্য করেছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে। অথচ ফিলিস্তিনের মুসলিমদের হত্যা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যাথা নেই।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুর নাহার বিনু, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু প্রমুখ। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য ৩ হাজার আটশ’ ৫০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied