ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি

ভেজে খাওয়ার জন্য ডিম ভাঙ্গলে বেরিয়ে আসে সাপের বাচ্চা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-১১-২০২৩ বিকাল ৫:৩৪
কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙ্গলে তার ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার ফিরোজ আলমের বাড়িতে। 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আসাদুল (৩০), আছমা বেগম (৫০), ফুল মালা (২৫), হুমাইয়ারা (২০), বিপুল (২০)সহ আরো অনেকে বলেন, প্রতিবেশি ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ ডাক চিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সাথে একটি সাপের বাচ্চা। এ সময় ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের আবাসস্থল (খোঁয়াড়া) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন বৃহস্পতিবার সন্তানকে তা ভেঁজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙ্গে বাটিতে নিলে তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। ডিমের ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমান। পরে সকলের উপস্থিতিতে সাপটিকে পুড়িয়ে ফেলা হয়।   
সাপ দেখতে আসা হাছান (৪০),ফুল বাবু (৫৬), রফিকুল (৪৪) ও ফুল মিয়া (৫৯) জানান, তাদের ধারনা হাঁসের খোঁয়াড়ায় সাপ ডিম পেড়ে থাকতে পারে। ওই ডিমের আকারটি হাঁসের ডিমের মতই ছিল। সে কারনে সবাই বলছে হাঁসের ডিমের ভিতরে সাপের বাচ্চা। কিন্তু এটি তো সম্ভব না। পরে কৌতুহল বসত সবাই মিলে হাঁসের খোয়াড়াটি সম্পূর্ণ খুলে দেখা হলেও সেখানে কোন সাপ পাওয়া যায়নি। 
থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শান্তনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোয়াড়া থেকে যে ডিমটি নেয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসা বাড়িতে গোখড়াসহ বিভিন্ন সাপ বিচরন করে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির