ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বেঁচে রইল না ৩ বন্ধুর কেউ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-১১-২০২৩ বিকাল ৫:৩৬

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে একে একে আরোহী তিন বন্ধুই প্রাণ হারাল।
দুর্ঘটনার দিন স্কুলছাত্র মিতুল হোসেন এবং পরদিন সিয়াম সরদারের মৃত্যুর পর বৃহস্পতিবার মারা যায় বিশাল।
জানা গেছে, গত সোমবার সকালে এক মোটরসাইকেলে পরীক্ষা দিতে যাচ্ছিল ঈশ্বরদীর সরকারি টেক্সটাইল  ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির তিন পরীক্ষার্থী মিতুল, সিয়াম ও বিশাল। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মিতুল।
এদিন রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। তিন বন্ধুর মধ্যে আহত অন্যজন বিশাল হোসেন রামেকের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে মারা যায়। 
নিহত মিতুল আথাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সিয়াম দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে। একই ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের বাচ্চু মন্ডলর ছেলে বিশাল হোসেন। 
সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বলেন, ‘তিনজনই আমার ছাত্র। ঘটনার দিন পরীক্ষা দিতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে আসছিল।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির