ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এক চুমুক পানি, একটু রুটি চাইছে গাজার শিশুরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৩ দুপুর ২:১

গাজা সফরে আসা জাতিসংঘের কর্মকর্তাদের কাছে শিশুরা এক টুকরো রুটি ও এক চুমুক পানি চাইছে। তবে মিলছে না সে সহায়তা। কারণ ত্রাণ সহায়তার তেমন সরবরাহ নেই। 

এ বিষয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েট্টি তৌমা বলেন, শিশুরা এক টুকরো রুটি ও এক চুমুক পানি চাইছে। কিন্তু আমাদের কাছে ত্রাণ সহায়তার সরবরাহ নেই। জ্বালানির ঘাটতি তো রয়েছেই। খবর-বিবিসি

গাজার পরিস্থিতি ক্রমশ খুবই খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে উল্লেখ করে বৃহস্পতিবার তিনি বলেন, এখানে আরও সহায়তা পাঠানো প্রয়োজন। দুটি জিনিসের বিশেষ প্রয়োজন; সেগুলো হলো জ্বালানি ও মানবিক যুদ্ধবিরতি।

জুলিয়েট্টি তৌমা বলেন, ইউএনআরডব্লিউএ বর্তমানে ১৫০টি আশ্রয়কেন্দ্রে ৭ লাখের বেশি মানুষকে সহায়তা করছে। আমার সহকর্মীদেরও হত্যা করা হচ্ছে। এই সংখ্যাটি এখন পর্যন্ত ৯৯ জনে এসে দাঁড়িয়েছে।এর আগে আর কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি বলে ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে জানানো হয়েছে। 

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে ১৪০০ জনেরও বেশি লোককে হত্যা এবং ২০০ জনকে জিম্মি করার পর ইসরাইল গাজায় বোমা হামলা শুরু করে। হামলার পর থেকে গাজায় কোনো জ্বালানি প্রবেশ করতে দেওয়া হয়নি। 

গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের সংঘাতে এ পর্যন্ত নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৪০০ জন। এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় মোট নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক