ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিজিবি- বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১০-১১-২০২৩ দুপুর ২:৩১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ওই ইউনিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পে (বিওপি) সেক্টর কমান্ডার পর্যায়ে চার ঘন্টাব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির রংপুর বিজিবি সেক্টর কমান্ডার ও ভারতের জলপাইগুড়ি বিএসএফ সেক্টর কমান্ডারগণ উপস্থিত ছিলেন।  
বিজিবি সূত্রে জানা গেছে, সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে রংপুর বিজিবি সেক্টরের উপপরিচালক ও সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়াছির জাহান হোসেনের নের্তৃেত্ব বিজিবির ২৯ সদস্য ও ভারতের পক্ষে জলপাইগুড়ি বিএসএফ সেক্টর কমাড্যান্ট ও ডিআইজি শ্রী বিজয় মেহতার নের্তৃত্বে  বিএসএফের ২৬ সদস্য প্রতিনিধি দল  বৈঠকে অংশ নেন। 
সভায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) অনুযায়ী উদ্ভুত সমস্যার দ্রুত সমাধানে কোম্পানি, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা ও বৈঠক আয়োজনে উভয় বাহিনী ঐক্যমত পোষণ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে  এ সভা সম্পন্ন হয় বলে বিজিবি নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু