ইবির 'ওয়ার্ল্ড ওয়াইড ইয়ুথ ফোরাম' সভাপতি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার
চাকরির প্রলোভন,বেকারদের কর্মসংস্থান,বেকার যুবকদের বিদেশে পাঠানো, অসহায়দের সাহায্যের নাম করে বিভিন্নজনের কাছ থেকে প্রতারনার মাধ্যমে চাদা আদায়ের অভিযোগে মেহেদী হাসান মুরাদ নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ নভেম্বর মিঠাপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে তার গ্রাম থেকে পলাতক অবস্থায় মুরাদকে গ্রেপ্তার করে।তথ্য সূত্রে জানা গেছে,মেহেদী হাসান মুরাদ ইবির বাংলা বিভাগের ২০১৭-১৮ইং শিক্ষা বর্ষের ছাত্র। সে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কবির হাসানের পুত্র।নামে বেনামে ইউটিউব, ফেসবুকে আইডি খুলে সে এমন প্রতারনা করে।
রেজিষ্ট্রেশন বিহীন ভুঁইফোঁড় সংগঠন 'ওয়ার্ল্ড ওয়াইড ইয়ুথ ফোরাম' খুলে নিজেকে এ সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে বিভিন্নজনকে চাকরি, বিদেশে পাঠানো,অসহায়দের সাহায্যের কথা বলে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগে মিঠাপুকুর উপজেলায় ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সংগঠনের উপদেষ্টা ইবির আইন বিভাগের সাবেক সভাপতি প্রফেঃড.শাহজাহান মন্ডল। প্রসঙ্গত দুই মাস পূর্বে ইবি প্রশাসন নামে বেনামে এমন সকল আইডি ও ভুঁইফোড় সংগঠন বন্ধ করতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ সম্পর্কিত সংবাদ দৈনিক সকালের সময়ে ফলাও করে প্রকাশিত হয়।এ বিষয়ে জানতে চাইলে প্রফেঃড.শাহজাহান মন্ডল সকালের সময়কে জানান, আমি ভাবতে পারিনি মুরাদ একজন প্রতারক।চ্যারিটেবল সংগঠন বলে সে আমাকে এ সংগঠনের উপদেষ্টা বানিয়েছে।প্রতারনামূলক এমন কর্মকান্ডের জন্য তার বিচার হওয়া উচিৎ।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান জানান,তার আটকের সংবাদ আমরা শুনেছি। এমন ভুয়া সংগঠন তৈরি করা ছাত্র শৃঙ্খলা আইনের পরিপন্থী। বিজ্ঞপ্তি প্রকাশের পরেও যারা এমন সংগঠন ও অনলাইন পোর্টাল বন্ধ করেনি তাদের বিরুদ্ধে ইবি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied