ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও সম্মাননা প্রদান


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৩:৪৬
কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল চত্বরে এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা হয়। 
এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নিলু, উপজেলা লোকজ উৎসব পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাবরিনা আমীন, সাদিয়া খায়রুল সুকন্যা, মীম মায়মুনা রাশেদ ও তানজিয়া সরদার। পরে বিকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হয়। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিকনিদের্শনা মূলক উপদেশ দেন। উল্লেখ্য, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত পরিচালত হয়ে আসছে। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির