ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নানা আয়োজনে মধ্য দিয়ে দৌলতখানে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৩:৫৩
সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের আহ্বানের মধ্য দিয়ে ভোলার দৌলতখানে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের আয়োজনে, দৌলতখান আওয়ামী লীগ কার্যালয় উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এতে অংশ গ্রহন করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক জোবায়ের হোসেন জাবু এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাসান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
 
এসময় এমপি মুকুল বলেন, যেকোনো প্রয়োজনে যুবলীগ শক্তিশালী। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র চালাচ্ছে তা এই যুবলীগের কর্মীরা প্রতিহত করবে। ২৮ তারিখে বিএনপির মহাসমাবেশ থেকে মহা পতন হয়েছে। মহা সমাবেশ নামে বিএনপি দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রধান বিচারপতির বাসায় হামলা, হাসপাতালে পেট্রোল, পুলিশকে পিটিয়েছে। সারা বাংলাদেশে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা আমরা ভুলে যাইনি৷ লক্ষ লক্ষ নেতাকর্মীদের অমানবিক পাষণ্ড নির্যাতন চালিয়েছে। তারা এদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের উদ্দেশ্য কখনো সফল হতে দেওয়া যাবে না। আমাদের সেতু দিয়েছে। আমাদের ভোলায় যে গ্যাস রয়েছে তা আগামী ৫০ বছর ব্যবহার করা যাবে। ১০ম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা দেশে নির্যাতনে নীলায় মেতে উঠেছে। তারা নির্বাচন আসলেই সাধারণ মানুষের জানমাল আত্মসাৎ করে পুড়িয়ে দেয়। ধারাবাহিক ভাবে টানা ১০ বছর আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। মহান সৃষ্টিকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার   নমিনেশন দিলে আপনাদের সুখ দুঃখে আমাকে পাশে পাবেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধার আহ্বায়ক ওয়াজেদ কবির, সাবেক যুবলীগ নেতা আশরাফুল, শ্রমিক লীগের সভাপতি সিরাজ, শ্রমিক লীগের নেতা মুসলেমউদ্দীন, আজগর ফরাজী, হারুন, ছাত্রলীগের সভাপতি সৌরভ ও সাধারণ সম্পাদক মুহিত সহ প্রমূখ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়