ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের নূরানী স্কলারশীপ পরীক্ষা


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৪:৩১
মাদরাসা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য, উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশীপ পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে। জানা যায় কালিহাতী, ধনবাড়ী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর,  ভুঞাপুর উপজেলার বিভিন্ন মাদরাসার শিশু থেকে ২য় শ্রেণীর প্রায় ২১০০ ছাত্র ছাত্রী এতে অংশ নিচ্ছে।
 
প্রথমদিন শনিবার ১১ই নভেম্বর সকাল সাড়ে নয়টায় ধনবাড়ীর মাদরাসাতুন নূর ও মধুপুরের টেংরিতে অবস্থিত জামিয়াতুছ্ছুফ্ফা কেন্দ্রীয় কবরস্থান মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ৪০০জন ছাত্র, ছাত্রী অংশ নেন।
আগামী ২৪নভেম্বর ঘাটাইল, কালিহাতী এবং ২৫ নভেম্বর গোপালপুর ও ভুঞাপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
পরবর্তীতে ফলাফল ঘোষণা শেষে ৫০এর অধিক সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদেরকে বাই সাইকেল, ক্রেষ্ট, সনদ, মেডেল, শিক্ষা উপকরণ দেয়া হবে।
 
মাদরাসা শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আয়োজন করায় অভিভাবকগন উচ্ছাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানান। 
 
ধনবাড়ীর মাদরাসাতুন নূর মাদরাসার পরিচালক মাওলানা মামুনুর রহমান বলেন দ্বীনি শিক্ষাকে উন্নত, গতিশীল ও বেগবান করতে এই বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম।  এই পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি, আমরা এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
 
 উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক মুফতী মাহদী হাসান শিবলী বলেন, যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। এখন মানুষ প্রচলিত শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা