অবশেষে ফরিদপুরে ১৭ দিন পর ধরা পড়ল সেই বিরল প্রজাতির কুমির
ফরিদপুর সদর উপজেলার জলাধারে আটকে পড়া মিঠাপানির কুমিরটি ১৭ দিন পরে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে কুমিরটি আটক করেন ফরিদপুর সদরের ডাঙ্গী গ্রামের বাসিন্দারা। এর আগে কুমিরটি উদ্ধারে বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুই দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়। বিরল প্রজাতির কুমিরটির আনুমানিক দৈর্ঘ্য সাড়ে সাত ফুট এবং ওজন প্রায় ৮০ কেজি।
জানা গেছে, গত ২৪ জুলাই সকালে ওই জলাধারে একটি কুমির দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর ওই এলাকায় মাইকিং করে জলাধারে না নামার ব্যাপারে সতর্ক করা হয়। কুমিরটি উদ্ধারের জন্য গত ২৮ ও ৩০ জুলাই বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের উদ্যোগে দুই দফা অভিযান পরিচালিত হয়। কিন্তু প্রথম দফায় জাল ছোট থাকায় এবং দ্বিতীয়বার কুমিরটি জালে আটকা পড়লেও জাল ছিঁড়ে বের হওয়ায় সেটি আর ধরা সম্ভব হয়নি।
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ছালাম খাঁর ডাঙ্গি গ্রামে পদ্মা নদীসংলগ্ন ফালুর কুম নামে পরিচিত ওই জলাশয়ে এসে অবস্থান নেয় মিঠাপানির ওই কুমির। সোমবার বৃষ্টি হওয়ায় কুমিরটি জলাধার থেকে পাড়ে উঠে আসে। ওই সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী সবাই মিলে মাছ ধরার বড় জাল দিয়ে কুমিরটিকে আটক করেন।
ফরিদপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী জানান, কুমিরটি এলাকাবাসীর হাতে আটক হওয়ার খবর পেয়েছেন তিনি। কুমিরটির দায়িত্ব এখন বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।
বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, কুমিরটি নিয়ে আসার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি দল ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছে। কুমিরটি মিঠাপানির এবং বিরল প্রজাতির। এটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী