ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইউট্যাবের মানববন্ধন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১২-১১-২০২৩ দুপুর ১২:৮

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(ইউট্যাব) ইসলামিক ইউনিভার্সিটি শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।১১ নভেম্বর সকাল ১১ টায় থিওলজি অনুষদ ভবন থেকে সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা টি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থিওলজি অনুষদ ভবনের নিচে এসে এক আলোচনা সভার আয়োজন করে। ইউট্যাব ইবি শাখা সভাপতি  প্রফেঃড.মোঃ তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান,প্রফেসর ডক্টর এমতাজ হোসেন,ডক্টর আব্দুস সামাদ,ডক্টর নজিবুল হক ডক্টর রুহুল আমিন ভূঁইয়া প্রমূখ।এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনায় সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর খান বলেন,আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তারা বিভিন্ন ছলনার মাধ্যমে এ দেশকে শোসনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে বিদেশে  উন্নত চিকিৎসার জন্য জাতিসংঘ আবেদন জানানোর পরেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না।তিনি আরও বলেন,গণতন্ত্র সমুন্নত  রাখতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই।  

এমএসএম / এমএসএম

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত